জাতীয়

জরুরি পরিস্থিতিতে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

তেহরান, ১৮ মার্চ – ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ জন বাংলাদেশি নাগরিক। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার প্রেক্ষিতে জরুরি পরিস্থিতিতে তাদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

দেশে ফিরতে আগ্রহী এসব বাংলাদেশি নাগরিককে ইরান থেকে আজারবাইজান হয়ে নিরাপদে দেশে ফেরানো হবে। আগামী ১৯ মার্চ প্রায় ২০০ জন বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে দেশে ফেরানোর সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজারবাইজান থেকে একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। নাগরিকদের দেশে ফেরানোর পুরো বিষয়টি তদারকি করার জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে।

এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজানের রুট ব্যবহার করে দেশে ফেরানো হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রাথমিকভাবে যে ২০০ জনকে ফেরানো হচ্ছে, তাদের বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language