মধ্যপ্রাচ্য
ফুজাইরাহ বন্দরের কাছে তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা

আবুধাবি, ১৭ মার্চ – ফুজাইরাহ সমুদ্রবন্দরের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এ হামলার তথ্য নিশ্চিত করেছে UK Maritime Trade Operations (UKMTO)।
ওমান উপসাগরের তীরে অবস্থিত এই বন্দরটি সংযুক্ত আরব আমিরাতর একটি গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যকেন্দ্র। হামলার শিকার ট্যাংকারটি ফুজাইরাহ থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় ছিল।
ইউকেএমটিও জানায়, জাহাজটিতে কোনো বিস্ফোরক বস্তু আঘাত হানে। তবে সেটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কিছু— তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতও হয়নি।
হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরাহ বন্দর আমিরাতের জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। তবে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দরটি বন্ধ রয়েছে।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









