নওগাঁ
নওগাঁয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম গ্রেপ্তার

নওগাঁ, ১৪ মার্চ – নওগাঁয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় শহরের আরজি নওগাঁ এলাকার শাহানাবাগ সিটি নামের একটি আবাসিক এলাকায় ইফতার মাহফিলে যোগ দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
আটকের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









