উত্তর আমেরিকা

ইরানে আজ কঠোর আঘাত হানার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ৭ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন যে ইরানে আজ কঠোর আঘাত হানা হবে।

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন যে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে। তিনি বলেন ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে জানিয়েছিলেন যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে তারাও সেসব দেশে আর কোনো আক্রমণ চালাবে না।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেন।

তবে ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে ট্রাম্পের মন্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছেন। তিনি ব্যাখ্যা দেন যে ইরান কেবল তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language