মধ্যপ্রাচ্য
ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশি নাগরিকের মৃত্যু

বাগদাদ, ৬ মার্চ – ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বাগদাদের বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
দূতাবাসের প্রাথমিক অনুসন্ধান ও শোক বার্তা অনুযায়ী জানা গেছে, মৃতদের মধ্যে দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং একজনের বাড়ি ফেনীতে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান।
এই মর্মান্তিক ঘটনায় ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এনএন/ ৬ মার্চ ২০২৬


