মধ্যপ্রাচ্য

আজারবাইজানে ইরানি ড্রোন হামলার অভিযোগ, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট আলিয়েভ

তেহরান, ৫ মার্চ – ইরান থেকে ছোড়া ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে অভিযোগ তুলেছে বাকু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের আঘাতে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন এবং শাকারাবাদ গ্রামের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের এই হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দাবি করেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালায় না। তিনি বলেন, তেহরানের নীতি হলো শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু দেশগুলোর সামরিক ঘাঁটিতে আঘাত হানা যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি এই ঘটনাকে কাপুরুষোচিত ও নোংরা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে ইরানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। এক জরুরি বৈঠকে আলিয়েভ বলেন, বেসামরিক স্থাপনায় চালানো এই হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language