এশিয়া

লেবাননে ইসরায়েলি আগ্রাসনে চার দিনে ৭৭ জন নিহত, আহত ৫ শতাধিক

বৈরুত, ৫ মার্চ – লেবাননে গত চার দিনে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৭৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার থেকে শুরু হওয়া এই আগ্রাসনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চলমান সংঘাতে হতাহতের এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। এর আগে জানানো হয়েছিল যে সর্বশেষ হামলায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম কেফার টেবনিট এলাকার একই পরিবারের চার সদস্যও রয়েছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার কারণে লেবাননে মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং অন্তত ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

তারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিজেদের নাম নিবন্ধন করেছেন। তবে এর বাইরে আরও ১০ থেকে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে যারা কোনো আশ্রয়কেন্দ্রে স্থান পাননি।

বাস্তুচ্যুত এই বিপুল সংখ্যক মানুষ বর্তমানে কেউ খোলা আকাশের নিচে সড়কে আবার কেউবা আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language