ঢাকা

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভে পুলিশের জলকামান, ১২ মার্চ ঘেরাও কর্মসূচির ঘোষণা

মতিঝিল, ৫ মার্চ – তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াটারগান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভকারীদের মূল অভিযোগ হলো সাবেক গভর্নরের সিদ্ধান্তের প্রেক্ষিতে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমানতকারীদের জন্য অত্যন্ত অন্যায্য ও অমানবিক।

ভুক্তভোগীরা জানান যে গত দুই বছর ধরে অনেকেই তাদের মূলধন ও মুনাফা তুলতে না পেরে চরম আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। মানববন্ধনে অংশ নেওয়া আমানতকারীরা তাদের চুক্তিমতে ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার জোর দাবি জানান।

পাশাপাশি তারা অন্যান্য তফসিলি ব্যাংকের মতোই সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করার আহ্বান জানান। এছাড়া এফডি ডিপিএস ও এমটিডিআরসহ মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধের দাবিও উত্থাপন করা হয়। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

এম ম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language