জাতীয়

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, আকাশ থাকতে পারে মেঘলা

ঢাকা, ৫ মার্চ – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টিপাত হয়নি। আবহাওয়ার বর্তমান অবস্থা বজায় থাকলে দিনের বেলায় গরমের অনুভূতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language