এশিয়া
বৈরুতে ইসরায়েলের ভয়াবহ সিরিজ হামলা, একদিনেই নিহত ৫২

বৈরুত, ৩ মার্চ – লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরুতে এই সিরিজ হামলা শুরু হয়।
এর আগে সোমবার রাতে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে রকেট নিক্ষেপ করে। এই ঘটনার পরপরই পাল্টা ব্যবস্থা হিসেবে বৈরুতে আক্রমণ জোরদার করে ইসরায়েল।
লেবাননের সরকারি তথানুযায়ী ইসরায়েলি হামলায় দেশটিতে শুধুমাত্র একদিনেই ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।
এনএন/ ৩ মার্চ ২০২৬









