জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের ৬ জন হুইপ নিয়োগ পেলেন

হবিগঞ্জ, ২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭২ সালের বাংলাদেশ (হুইপস) অর্ডারের ৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। নবনিযুক্ত হুইপরা হলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউস, খুলনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সংসদীয় গণতন্ত্রের চর্চায় এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language