পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, লেনদেন বেড়েছে দুই বাজারেই

ঢাকা, ২ মার্চ – সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে স্থির হয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে মোট ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এই অংক আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা। ডিএসইতে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৪০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার দর।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৪৪টির। এছাড়া ১৩টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি।
এস এম/ ২ মার্চ ২০২৬









