রাজশাহী

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৪ বিএনপি প্রার্থীর আবেদন

রাজশাহী, ২ মার্চ – জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের বিএনপি ও জোটের প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে করা এসব আবেদনের ওপর সোমবার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আবেদনকারী চার প্রার্থী হলেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। এর আগে রবিবার বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক দুটি আবেদন শুনানির জন্য গ্রহণ করেন উচ্চ আদালত।

এছাড়া গত বৃহস্পতিবার আরও চারটি আসনের ফলাফল চ্যালেঞ্জ করা আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল। ওই চারটি আসন হলো শেরপুর-১, ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। এই আসনগুলোতে আবেদনকারীরা ছিলেন শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা-৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা-৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লাহ এবং গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language