দেশে ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ৫, আক্রান্ত ১৩৫৬

ঢাকা, ২৫ অক্টোবর – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কেবল চট্টগ্রাম বিভাগেই মারা গেছেন ৩ জন।
বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক ভর্তির হিসাব নিচে দেওয়া হলো:
- ঢাকা বিভাগ: ৬২৬ জন
- চট্টগ্রাম বিভাগ: ২২৫ জন
- সিলেট বিভাগ: ১৩৩ জন
- বরিশাল বিভাগ: ১৩৫ জন
- ময়মনসিংহ বিভাগ: ১০৭ জন
- খুলনা বিভাগ: ৬০ জন
- রংপুর বিভাগ: ৩৯ জন
- রাজশাহী বিভাগ: ৩০ জন
সামগ্রিক পরিস্থিতি:
চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন হাসপাতাল ছেড়েছেন।
এই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্ট বা অন্যান্য মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০০ জন।
এনএন/ ২৫ অক্টোবর ২০২৬







