মধ্যপ্রাচ্য

বাগদাদে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া

বাগদাদ, ২ মার্চ – ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে ঘাঁটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তারা ভিডিওটির সত্যতা যাচাই করেছে এবং এটি ঘাঁটির বাইরে থেকে ধারণ করা হয়েছে।

এদিকে ইরাকি সংবাদমাধ্যম দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে নিশ্চিত করেছে যে, ওই মার্কিন ঘাঁটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। এর মধ্যে একটি ড্রোন ঘাঁটির ভেতরে আঘাত হানে এবং অন্যটি ভূপাতিত করতে সক্ষম হয় নিরাপত্তা ব্যবস্থা।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language