মধ্যপ্রাচ্য

ইরানে হামলা আরও তীব্র করার হুমকি নেতানিয়াহুর

তেলআবিব, ১ মার্চ – যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে চলমান হামলা ভবিষ্যতে আরও জোরদার করার হুমকি দিয়েছেন।

রোববার ইসরায়েলি সেনাপ্রধান এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তেলআবিবে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ছাদ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন যে তাদের সেনারা হামলার তীব্রতা বৃদ্ধি করে বর্তমানে তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হানছে।

তিনি স্পষ্ট করেন যে আগামী দিনগুলোতে এই হামলার মাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে পাল্টা হামলায় নিজেদেরও ক্ষয়ক্ষতির শিকার হতে হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি।

ইরানের সাম্প্রতিক হামলায় ৯ জন নিহতের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language