জাতীয়

মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

ঢাকা, ১ মার্চ – ইরানে হামলার ঘটনার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার বিকেল থেকে রবিবার ১ মার্চ সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে গতকাল আকাশসীমা বন্ধ হওয়ার পর ২৭টি ফ্লাইটের প্রায় ১০ হাজার যাত্রীর নির্ধারিত ভ্রমণ বাতিল হয়। ভুক্তভোগী যাত্রীদের অনেককে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার ব্যবস্থা করে দিয়েছে এবং অনেকে নিজ বাড়িতে ফিরে গেছেন। ফ্লাইট চলাচল স্বাভাবিক হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স যাত্রীদের মুঠোফোনে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language