যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত

তেহরান, ১ মার্চ – তেহরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তারা নিহত হয়েছেন। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ প্রাণ হারিয়েছেন।
এছাড়া আইআরএনএ নিশ্চিত করেছে যে, এই ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তার সাথে নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুরও হামলায় নিহতদের তালিকায় রয়েছেন। সরকারি বার্তা সংস্থাটি আরও জানিয়েছে যে, সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার এই হামলায় প্রাণ হারিয়েছেন। নিহত অন্যান্য কর্মকর্তাদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এসএএস/ ১ মার্চ ২০২৬









