জাতীয়

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

বিএনপি

ঢাকা,১৮ অক্টোবর-ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

সেদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যেসব নারী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাদের সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language