জাতীয়

এক মাসে ৮ বার ভূকম্পন: বড় কোনো দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে কি প্রকৃতি?

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – চলতি ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। গত ২৬ দিনে মোট আটবার কেঁপে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ বুধবার রাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভূতাত্ত্বিকভাবে দেশের ভেতরে ও আশেপাশে ছোট বা মাঝারি মাত্রার এসব কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্বলক্ষণ হতে পারে।

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ঢাকায় ৩ মাত্রার মৃদু ভূমিকম্প দিয়ে এই কম্পন শুরু হয় যার উৎপত্তিস্থল ছিল সিলেট। এরপর ৩ ফেব্রুয়ারি রাতে মিয়ানমারে সৃষ্ট ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি কম্পন অনুভূত হয়। একই দিন ভোরে সাতক্ষীরার কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। পরবর্তীতে ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাটে এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে যথাক্রমে ৩ দশমিক ৩, ৪ ও ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি বুধবার রাতে যে কম্পনটি অনুভূত হয় তার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ইউরো মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে মাটির ১০১ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘন ঘন এমন কম্পনে বড় দুর্যোগের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত ২১ নভেম্বর ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে সারাদেশে বেশ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language