শিক্ষা

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ কর্মকর্তাকে কলেজে পদায়ন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এই কর্মকর্তাদের পদায়ন করা হলো। নবনিযুক্ত এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্ত হবেন। প্রজ্ঞাপনে শর্ত জুড়ে দিয়ে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর দায়িত্ব পালন করতে হবে এবং এই সময়ের মধ্যে অন্য কোথাও বদলির আবেদন বিবেচনা করা হবে না।

এছাড়া সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে যেন কর্মকর্তাদের যোগদানের প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। কলেজে পদ শূন্য না থাকলে বা অন্য কোনো জটিলতা দেখা দিলেও কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language