জাতীয়

বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে স্বজনদের কাছে বিনামূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান যে বর্তমানে দপ্তরে তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং আজ বহরে আরও দুটি নতুন গাড়ি যুক্ত হলো। এর ফলে এখন থেকে আরও দ্রুততম সময়ে প্রবাসীদের মরদেহ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ সময় তিনি আরও উল্লেখ করেন যে প্রবাসীদের মরদেহ যেন সম্পূর্ণ বিনা খরচে দেশে আনা যায় সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুব শীঘ্রই কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language