জাতীয়

দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা মির্জা ফখরুলের

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, অগ্রাধিকার ভিত্তিতে সেসব জায়গায় আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ক্রম অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনগুলোতে ভোট গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনিক কার্যক্রম প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করে তিনি আরও বলেন, আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা অধিক কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language