জাতীয়

মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকার সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে মন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন যে দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যার ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন তা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা রয়ে গেছে।

মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের প্রধান ভিত্তি। উক্ত সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই ও বাছাই করা এবং সঠিক ইতিহাস সংরক্ষণের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language