জাতীয়

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী সেলিমা রহমান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেলিমা রহমান হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে সিসিইউতে ভর্তির পরামর্শ দেন। প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language