জাতীয়

দেশের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

বুধবার দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language