জাতীয়

সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন অসম্ভব: জহির উদ্দিন স্বপন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – সাংবাদিকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার সমাধান ছাড়া দেশের গণমাধ্যমের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ ও তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সামগ্রিক সমস্যার সমাধান করা যাবে না।

তিনি উল্লেখ করেন যে, মন্ত্রণালয়ের এবং সরকারের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে যা বলা হয়েছে, সেই আলোকে কর্মকৌশল ও কর্মপরিকল্পনা শিগগিরই তুলে ধরা হবে। জহির উদ্দিন স্বপন আরও জানান, কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আগে সাংবাদিক মহলসহ সব অংশীদারদের সঙ্গে ধৈর্যের সঙ্গে মতবিনিময় এবং পরামর্শ করা হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language