মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকা বন্ধ থাকবে

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি আজ কোন কোন এলাকার দোকানপাট ও দর্শনীয় স্থান বন্ধ। আজ মঙ্গলবার রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মার্কেট ও বিপণিবিতান বন্ধ থাকবে।
বিশেষ করে যেসব মার্কেট আজ পূর্ণদিবস বন্ধ থাকে তার মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া এবং ধানমন্ডি হকার্স মার্কেট। এছাড়াও বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট ও ধানমন্ডি প্লাজা আজ বন্ধ।
এর বাইরে মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্চিড প্লাজাও আজ খুলবে না। মার্কেটের পাশাপাশি রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া ও ফার্মগেট এলাকা। এছাড়া কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ ও ধানমন্ডি এলাকার দোকানপাট আজ বন্ধ। এর সাথে হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া এলাকার বিপণিবিতানগুলোও আজ সাপ্তাহিক ছুটির আওতায় থাকবে।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









