জাতীয়

ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি: আসিফ মাহমুদ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শিগগিরই একটি ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি গ্রহণ করছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার ১৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। এনসিপির প্রস্তাবিত এই ছায়া মন্ত্রীসভা সরকারের সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণে একটি ওয়াচডগ বা নজরদারি সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। সাবেক এই উপদেষ্টা এবং বিগত নির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ তার বার্তায় দলীয় এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

এসএএস/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language