বরগুনা

বরগুনায় ছাত্রলীগের জেলা সিনিয়র সহসভাপতি গ্রেপ্তার

বরগুনা, ১৫ ফেব্রুায়রি – বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলা শাখার কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে ধরা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বরগুনা সদর থানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পিটিআই এলাকায় অভিযান চালিয়ে সবুজ মোল্লাকে আটক করা হয়। তিনি বরগুনা থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে বরগুনা সদর থানার হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সবুজ মোল্লা এখন পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আজ (রোববার) সকালে তাকে আদালতে পাঠানো হবে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language