শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবেন আলী রীয়াজ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – শনিবার সংবাদ সম্মেলন করবেন আলী রীয়াজ। আগামীকাল (শনিবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা ১১টায় এই প্রেস ব্রিফিং হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসএর বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। তিনি গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধও জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
ধারণা করা হচ্ছে, আগামীকালকের প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ ও ক্ষমতা হস্তান্তর বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানাবেন।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









