জাতীয়

এনসিপি ও ১১ দলীয় জোটের ওপর হামলার অভিযোগ আসিফ মাহমুদের

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – সারা দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

আসিফ মাহমুদ জানান, বর্তমানে এনসিপি এবং তাদের জোটসঙ্গী ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘর ও পরিবার চরম হুমকির মুখে রয়েছে। তিনি নির্বাচনে বিজয়ী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। তিনি আরও সতর্ক করে বলেন, গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও ভিন্নমতের মানুষদের ওপর নিপীড়নের মধ্য দিয়ে হয়, তবে তা সবার জন্যই অত্যন্ত লজ্জাজনক ঘটনা হবে। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সহনশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এই নেতা।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language