জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। ইসি সচিব জানান, এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ কমিশনের নজরে এসেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language