রাজধানীতে ডিএমপির ‘অপারেশন ডেভিল হান্ট’, ১৩ জন গ্রেফতার

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ক্যান্টনমেন্ট, তেজগাঁও, পল্লবী, বংশাল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিনব্যাপী ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযানে তানজির হাসান এবং তেজগাঁও থানা পুলিশ সোহেল ও সাইকা মাজেদ নামে দুজনকে গ্রেপ্তার করে।
এছাড়া পল্লবী থানা পুলিশ কাজী রিফাত আহম্মেদ, সোহেল ও মো. খোকন এবং বংশাল থানা পুলিশ মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইমরান, লিটন ও রাসেল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শাহজাহানপুর থানা পুলিশ মো. আরিফ হোসেন সুজন, উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপকুল্লা এবং হাতিরঝিল থানা পুলিশ জুলহাস মুন্সিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









