জাতীয়

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

ঢাকা-১১, ১১ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের শীর্ষ নেতাদের ভোট প্রদানের কেন্দ্র ও সময়সূচি ঘোষণা করেছে। দলটির নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলের প্রদত্ত তথ্যানুযায়ী, এনসিপির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নং এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট সেন্টারে (টেপা মধুপুর) তাঁর মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যাবেন।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ জোটের পঞ্চগড়-০১ আসনের প্রার্থী সারজিস আলম দিনের শুরুতেই পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন বলে জানানো হয়েছে।

এছাড়া নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং দলের যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন। ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় ৭১ নং ওয়ার্ডের মারকাজুল উলুম মাদরাসা কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language