জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও তাদের পরিবারের সম্পদ বিবরণী প্রকাশ

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী বা স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী এই বিবরণী জনসমক্ষে আনা হলো।

প্রকাশিত তথ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন।

তিনি আরও উল্লেখ করেছিলেন যে, পর্যায়ক্রমে দেশের সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা হবে।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language