জাতীয়

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী সমাবেশ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণসমাবেশ হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ‘দুর্নীতি ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে পূর্বঘোষিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন প্রগতিশীল সংগঠনের প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে খরচ হচ্ছে না ২ হাজার ৯০১ কোটি, সফলতা মেট্রোরেলে

ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর সঞ্চালনায় এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ আকাশ, সামিনা লুৎফা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়সহ অন্যান্য নেতাকর্মী।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language