জাতীয়

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আনা হবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

ঢাকা,১৯ অক্টোবর-প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আকাশপথে যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। ওই দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায়, আর অন্যজনের বাড়ি কুমিল্লায়।

সোমবার বিমানবন্দরের ভেতরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। তাদের কেউ কেউ বিকল্প পথে দেশে ফেরার চেষ্টা করলেও ফ্লাইট বাতিল হওয়ায় অনেকে ফিরতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

এ সময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে তিনি বলেন, এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমান আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এসব ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language