জাতীয়

৮ ফেব্রুয়ারির জনসভা বাতিল, ঢাকার বিভিন্ন স্পটে বক্তব্য রাখবেন তারেক রহমান

ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে পূর্বঘোষিত জনসভা বাতিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় এই জনসভার পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এই পরিবর্তনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ৮ তারিখের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় জনসভাটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কর্মসূচির বদলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন নির্দিষ্ট স্পটে তারেক রহমান ৮ ও ৯ তারিখে বক্তব্য প্রদান করবেন। মূলত কেন্দ্রীয়ভাবে বড় একটি সমাবেশের বদলে মহানগরের বিভিন্ন পয়েন্টে প্রচারণাকে ছড়িয়ে দিতেই এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language