জাতীয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ছরোয়ারে আলম এবং তিনি রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির একটি বিশেষ দল মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশের দলটি তখনো আভিযানিক কার্যক্রমে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযান ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।

এসএএস/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language