জাতীয়

সাতক্ষীরায় ৪.১ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল খুলনা ও যশোর

সাতক্ষীরা, ৩ ফেব্রুয়ারি – দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।

মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এবং এর গভীরতা ছিল কেন্দ্র থেকে ১৫০ কিলোমিটার।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস এই তথ্য নিশ্চিত করেছে।

ভোরের এই কম্পনে সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর এবং এর আশপাশের এলাকাগুলো মৃদু কেঁপে ওঠে। তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language