শিক্ষা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

ঢাকা, ০৮ জানুয়ারি – জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটিতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারকের আলোকে দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পুনর্নির্ধারিত কার্যক্রমের স্মারকপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। স্মারকে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী পরবর্তী সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে জারি করা স্মারকে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [jahida.net@gmail.com](mailto:jahida.net@gmail.com)।

এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language