জাতীয়

দুদকের উপ পরিচালকসহ ১৬ কর্মকর্তাকে একসঙ্গে বদলি

ঢাকা, ০৮ জানুয়ারি – দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার মোট ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে সই করেন দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— উপপরিচালক: মোহাম্মদ ফয়সাল, আতিকুল আলম, আহসানুল কবীর পলাশ, মোজাম্মিল হোসেন, ফাতেমা সরকার এবং মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
সহকারী পরিচালক: প্রবীর কুমার দাস, মুহাম্মদ জাফর সাদেক শিবলী, আব্দুল্লাহ আল নোমান, আহামদ ফরহাদ হোসেন, মো. নুর আলম, নীল কমল পাল ও মুবাশ্বিরা আতিয়া তমা।
উপসহকারী পরিচালক: মো. আবুল কাইয়ুম হাওলাদার, জাকির হোসেন ও সৈয়দ মাইদুল ইসলাম।

অফিস আদেশে জানানো হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী ও কক্সবাজারে দুদকের বিভিন্ন কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language