জাতীয়

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার

ঢাকা, ০৩ ডিসেম্বর – স্বচ্ছ নির্বাচন করার জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনের বিকল্প নেই। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।

তিনি বলেন, বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে।

ভোটের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করারও আশ্বাস দেন নির্বাচন কমিশনার।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language