জাতীয়

হাইকোর্টের আদেশে ২১ কর্মকর্তার বদলি স্থগিত করল ইসি

ঢাকা, ১১ নভেম্বর – হাইকোর্টে রিটের কারণে মাঠ পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখা।

শনিবারের আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে হাইকোর্টে রিটের কারণে ২১ জন নির্বাচন কর্মকর্তার প্রজ্ঞাপনটি স্থগিত করে সোমবার (১০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

সোমবারের প্রজ্ঞাপনে ইসি জানায়, আপিল বিভাগের সিপিএলএ নম্বর ৩৮১১/২৫ এর গত ৬ অক্টোবরের আদেশে মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৮৮৩৪/২০২৩ এর রায়ের বিষয়ে স্ট্যাটাস ক্যু (Status quo) বজায় রাখার আদেশ প্রদান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের গত ৮ নভেম্বরের বদলি/পদায়নের প্রজ্ঞাপনটি স্থগিত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language