জাতীয়

মোহাম্মদপুরে লুট হওয়া অস্ত্রসহ ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর – রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতদের নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ‎মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language