জাতীয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিনকে বহিষ্কার

ঢাকা, ১৯ আগস্ট – দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৯ আগস্ট ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language