শিক্ষা

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ছুটি

ঢাকা, ২৯ জানুয়ারি – করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে আজ শুক্রবার (২৯ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।

আরও পড়ুন : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়লো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সুত্র : বাংলা ট্রিবিউন
এন এ/ ২৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language