ব্রাহ্মণবাড়িয়া

চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া, ০২ এপ্রিল – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাত (২২) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় গঙ্গাসাগর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিন যুবক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদে ৪ যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় ডিশ লাইনের তারে লেগে চারজনই ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজন মারা যান। তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ এপ্রিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language