গাইবান্ধা

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

গাইবান্ধা, ১৬ মার্চ – গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

তিনি বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার বিপ্লবকে সদর থানায় নেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, শাহারিয়া খাঁন বিপ্লবকে গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ মার্চ ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language